সারাদেশ

ইসলামপুরে  বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন আব্দুল হক (৪৭) ও অবিজল শেখ (৪৪)। তারা উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া গ্রামের খুদু শেখের ছেলে। পেশায় তারা দুজনই কৃষক।

শুক্রবার (১৩ আগস্ট) বিকাল সোয়া চারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বসতবাড়ির পাশের সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন কৃষক আব্দুল হক ও অবিজল শেখ। এক পর্যায়ে সেচ পাম্প থেকে পানি বিদ্যুৎতায়িত হয়। এ সময় তারা পানি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

সাননিউজ/ জেআই

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান জানান, আহত অবস্থায় বিকাল সোয়া ৪ টার দিকে আব্দুল হক ও অবিজল শেখকে নিয়ে। পরিক্ষা নিরিক্ষা করে তাদেরকে মৃত ঘোষনা করা হয় বলে জানান এই চিকিৎসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা