সংগৃহীত ছবি
সারাদেশ

বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের  

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন (৩৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিহত ব্যক্তি, একই গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জাহেদের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এই জন্য প্রতিবেশী ইউসুফ আলীর মোটর নিয়ে আসে। বুধবার সকাল সাড়ে ১১টায় নিজের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা