সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়লো ৫৭টি ঘর

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কোনাবাড়ি আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডে ২ টি কলোনির প্রায় ৫৭টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টায় এ আগুনের সূত্রপাত। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটে তা নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: জাহাজে ৭ জন হত্যা মামলায় গ্রেফতার ১

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ির আমবাগ এলাকায় এক সাথে একাধিক মালিকানাধীন (৭০-৮০টি) ঘর ছিলো। সেখানে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বসবাস করতেন। মঙ্গলবার রাত সোয়া ১২টায় এই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরে মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে রাত ১২.১৫মি. আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ যোগ দেন। তারপর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটসহ মোট ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পর রাত দেড়টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ২টি কলোনির মোট ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা