সংগৃহীত ছবি
সারাদেশ

নসিমনের ধাক্কায় ২ জন নিহত

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : গাইবান্ধায় বাসা থেকে লাশ উদ্ধার

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। এ ঘটনায় মিঠু নামে আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আহত মিঠু জানান, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাইনি। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা