সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় বাসা থেকে লাশ উদ্ধার

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ভাড়া বাসা থেকে হৃদয় কুমার (৩০) নামে বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে গাইবান্ধা বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার শহরের দক্ষিণ ধানঘড়ার একটি ভাড়া বাসার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

নিহত ব্যক্তি, সিরাজগঞ্জের অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে।

গাইবান্ধা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম বলেন, সোমবার দুপুরে নম্বর প্লেট আনার জন্য ওই ভাড়া বাসায় যায় হৃদয় কুমার। এরপর দীর্ঘ সময় নম্বর প্লেট নিয়ে অফিসে না আসায় তার মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়। এর পরে অন্য সহকর্মীরা ওই বাসার রুমে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে সদর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা