সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজের পরে শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা মহানগরীর কোনাবাড়িতে অপহরণের ৪দিন পরে সাড়ে ৬ বছরের শিশু তামিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ির পাশে কলাবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে নগরীর আমবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (৬ জুলাই) বিকেলে নিখোঁজের পরে এলাকার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় ১টি নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত শিশু, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের নাজমুলের ছেলে। তার বাবা কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।

নিহতের স্বজনরা বলেন, শিশু তামিমের নিখোঁজের ১দিন পরে অপরিচিত ১টি নাম্বার থেকে ফোনে তাকে জীবিত ফেরত চাইলে ১০ লক্ষ টাকা লাগবে দাবি করা হয়। এর পরে তার বাবা অপহরণকারীর মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যায়। তবে
অপহরণকারীর মোবাইল বন্ধ পাওয়া যায়।

এরপর বুধবার দুপুরে বাড়ির পাশে কলাবাগানে অর্ধগলিত তামিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: সাপের দংশনে ৩৮ জনের মৃত্যু

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা