সারাদেশ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত মাহফুজুর রহমান শিবচর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি এলাকায় এ ঘটনা ঘটে। সে বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক ।

পুলিশ সূত্র জানায়, চুমুরদি এলাকায় বরিশালগামী পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পুলিশ সদস্য মাহফুজুর রহমান আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পিকআপটি ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা