সংগৃহীত
সারাদেশ

শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

সোমবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে একটি মুদি দোকান থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ১২টি দোকানে। এতে সে সকল দোকানের মালামাল সব পুড়ে গেছে।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া বলেন, শিবগঞ্জ কাঁচাবাজারে ৩টি মুদি দোকানে আগুন বেশি ছিলো, এসব দোকানে সয়াবিন, সরিষাসহ বিভিন্ন তেল থাকায় আগুন দ্রুত বেড়ে যায়। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত ১

শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম কাঁচাবাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে পৌরসভার কর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা