ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ভূমিদস্যুতা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা

সোমবার (১ এপ্রিল) বেলা ১২ টার দিকে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে হাটলক্ষীগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই এলাকার ২ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার আতংকের নাম কাউন্সিলর মকবুল হোসেন। তার ও তার ভাইদের অস্ত্রের ঝনঝনানিতে ভয়ে থাকতে হয় আমাদের। কাউন্সিলর হওয়ার দাপটে তিনি ভূমিদস্যুতায় লিপ্ত থাকার পাশাপাশি অন্যের বাড়িঘর দখল করতে আসছেন। নিরীহ মানুষ হচ্ছেন তার অত্যাচার নিপীড়নের শিকার।

আরও পড়ুন: ৯ এপ্রিল ছুটি থাকছে না

তারা আরও বলেন, এমতাবস্থায় পৌর কাউন্সিলর মকবুল হোসেনের জিম্মি দশা থেকে বাঁচতে তারা প্রধানমন্ত্রীর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর কাউন্সিলরের অত্যাচার নিপীড়নের শিকার হাটলক্ষীগঞ্জ এলাকার বাসিন্দা আসমা বেগম, মো. আলী আকবর, সাদেকুর রহমান ও মো. রিফাত প্রমুখ।

আরও পড়ুন: ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ইসলাম, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, আওয়ামী লীগ কর্মী শাহ-আলম ও নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটের লঞ্চ ব্যবসায়ী মোহাম্মদ মনা প্রমুখ।

এদিকে মানববন্ধনে আনা অভিযোগের কোনো ভিত্তি ও সত্যতা নেই বলে দাবি করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা