সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় ২ সাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল এলাকায় ট্রাকের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। অপর একজনের নাম-ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

এ ঘটনায় ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করা হয়েছে। তিনি মাগুরা জেলার শালিখা গ্রামের কাশেম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিমেন্ট বোঝায় ট্রাকের চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার কারণেই এ দুর্ঘটনা। এর আগেও একই সড়কে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ চালকের ঘুমিয়ে যাওয়া।

আরও পড়ুন : টাইলস্ কারখানায় আগুন

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেস কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি একটি তেলপাম্পের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই বাইসাইকের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দু’টি দল ঘটনাস্থালে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের ময়নাতদন্ত শেষে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা