ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরগঞ্জে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষ্যে দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে ইফতার মাহফিল

রোববার (৩১ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার আয়োজনে আমিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার।

সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মো. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ডক্টর মো. আব্দুল্লাহেল বারী ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

আরও পড়ুন: পৌর ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার বিতরণ

সুন্দরগঞ্জ সমিতির যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহাসচিব অধ্যাপক ডা.খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি শেখ মো. খবির উদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবসরপ্রাপ্ত ডিডি নবুওয়াত হোসেন সরকার, যুগ্ম মহাসচিব ও বাপেক্স এর ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা আবাসন ঢাকার চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন, সমিতির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহান প্রমুখ।

পরে সুন্দরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের দুঃস্থ, গরীব ও অসহায় সাড়ে ৬০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা