ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: একেক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে

শনিবার (৩০ মার্চ) রাত সোয়া ১২টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, রাত সোয়া ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো. খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা