সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১৬ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ১৬ জনের ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির ঘটনার গণমাধ্যমকে জানান, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা