সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

জেলা প্রতিনিধি: পিরোজপুরে পৃথক দুই ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ৫০

শনিবার (৩০ মার্চ) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান এক প্রেস ব্রিফিংয়ে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটকের খবর নিশ্চিত করেন।

শুক্রবার (২৯ মার্চ) রাতে শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি ও শহরের রাজারহাট এলাকার নদীর পাড়ে এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

আটককৃদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র যাদের বয়স ১৫-২০ বছরের মধ্যে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান বলেছে, গতকাল শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের ২০ থেকে ২৫ জন সদস্য তাকে লোহার পাইপ, হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লষণ করে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে।

কিশোর গ্যাংয়ের সদস্যরা অভিভাবকদের ফাঁকি দিয়ে বন্ধুদের তালে পড়ে গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। তারা ফেসবুক পোস্ট নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা