সংগৃহীত
সারাদেশ

বেতনের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদের খামখেয়ালীপনার কারণে ঈদ ঘনিয়ে আসলেও বেতন ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন কর্মচারীরা।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা তত্ত্বাবধায়কের কক্ষের সামনে বেতন বোনাসের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তাঁরা।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ঝালকাঠিতে ছিলেন না। ছুটি না থাকা সত্ত্বেও তিনি ঢাকায় অবস্থান করছেন বলে কর্মচারীরা জানিয়েছেন। এদিকে দুই ঘণ্টা কর্ম বিরতীর ফলে হাসপাতালের সকল সেবা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

আরও পড়ুন: ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কর্মচারীরা জানায়, ১০ রমজানের পর সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হয়েছে। এমনকি ঝালকাঠি সদর হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের বেতন বোনাস প্রদান করা হয়। কিন্তু হাসপাতালের তত্ত্বাবধায় ডা. শামীম আহম্মেদ ইচ্ছে করে ৪৯ জন কর্মচারীর বেতন বোনাস এখনো অনলাইনে দাখিল করেনি। তিনি বেশিরভাগ সময়ই ঢাকাতে থাকেন। ঠিকমত অফিস না করায় তিনি সময়মতো কর্মচারীদের বেতন বোনাস দেননি।

এতে এখনো ঈদের কেনাকাটা করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কর্মচারীরা। দ্রুততম সময়ের মধ্যে বেতন বোনাস প্রদানের দাবি জানিছেন তাঁরা। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়ার হুশিয়ার দিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম এসে কর্মচারীদের শান্ত করলে কর্মবিরতি শেষ করেন কর্মচারীরা।

আরও পড়ুন: মাছ ধরা দেখতে গিয়ে যুবক নিহত

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ বলেন, কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার এখনো সময় আছে। আমি ঢাকায় ছিলাম, এখন রওয়ানা হয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা