ছবি: সংগৃহীত
সারাদেশ

ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ১২০ কিলোমিটার বেগে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন।

আরও পড়ুন: ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ভাঙ্গা থেকে ৯৩.৬ কিলোমিটার দূরের যশোরের রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশে ট্রায়াল শুরু করে ট্রেনটি। এ সময় ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চালক হিসেবে ছিলেন মো. সাখাওয়াত হোসেন।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এর আগে ট্রেনে ভাঙ্গা থেকে রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো ৫ ঘণ্টা। নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা।

আরও পড়ুন: টানা ৩ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জানা গেছে, রোববার (৩১ মার্চ) সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি যশোর থেকে আবার ভাঙ্গা আসবে এবং পরদিন ভাঙ্গা থেকে পুনরায় যশোর যাবে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান বলেন, আজ সকাল সোয়া ৮ টার দিকে উচ্চ গতিসম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এর গতি ছিল ১২০ কিলোমিটার এবং যশোরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

আগামীকাল সকালে রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি, আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে দ্রুতগতিতে কয়েকবার পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনটি চলাচল করবে।

পরীক্ষামূলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে নতুন রেললাইন চালু হওয়ার খবরে রেললাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা