ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

শনিবার (৩০ মার্চ) ভোর রাত সাড়ে ৪ টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মো. সুরুজ আলী খানের ছেলে। তিনি কালিয়াকৈর এলাকায় থাকতেন।

আরও পড়ুন: রাজধানীতে এসবির রিপোর্টার নিহত

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৪ টার দিকে আইসিইউর ১৩ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।

এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন, মশিউর রহমান, কমলা খাতুন, নাদিম ও লালন মিয়াসহ এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা