ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কে আছেন স্থানীয়রা।

আরও পড়ুন: মাংসের বাজারে মিলছে না স্বস্তি

রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার সাবারাং, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, সকাল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন।

সেখানে টানা কয়েকদিন ধরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ঈদের আগে নিদিষ্ট সময়ে ছাড়ছে না ট্রেন

হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা ফায়সাল জানান, টানা কয়েকদিন ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। আমরা যারা সীমান্তের কাছাকাছি বসবাস করি, তারা অনেক আতঙ্কে আছি কখন গুলি এসে পড়ে।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে ইসমাইল জানান, সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে এবং মর্টার শেল বিস্ফোরণে পুরো এলাকা কাঁপছে। অনেক জেলে ভয়ে মাছ শিকারে যাচ্ছে না।

এছাড়া হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। স্থানীয়রা আতঙ্কে আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা