সারাদেশ

উলিপুরে আল-খায়েরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভাস্থ হতদরিদ্র ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: দুই মামলায় সম্রাটের জামিন

রোববার (১০ এপ্রিল) সকাল ১১টায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে আল-খায়ের ও সমকাল সহৃদ সমাবেশ এর আয়োজনে এবং রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে দেয়া হয় ১০কেজি চাল, ১কেজি চিনি, ১কেজি ডাল, ১কেজি আটা, ১কেজি লবন, ২ লিঃ সয়াবিন তেল, ১কেজি ছোলা, ১কেজি আলু , ১কেজি পেঁয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট গ্লোবাল এর সিইও জোবায়ের চৌধুরী, আরডিএফ জেনারেল সেক্রেটারী জুনায়েদ চৌধুরী, আল-খায়ের ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর তারিক মাহমুদ সজীব, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার (মিঠু), সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, সহৃদ সমাবেশ এর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বাধীনসহ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা