সংগৃহীত ছবি
সারাদেশ

ঝড়ে তছনছ সুনামগঞ্জের ২ উপজেলা

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে ২০ মিনিটের এই ঝড়ে দুই উপজেলার অন্তত ৭ শতাধিক বাড়িঘর ও ২ শতাধিক দোকান লন্ডভন্ড হয়ে গেছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় ২ সাইকেল আরোহীর মৃত্যু

এর মধ্যে শান্তিগঞ্জ উপজেলার কামরূপাদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। একইভাবে সদর উপজেলার জাহাঙ্গীর নগর, লক্ষণশ্রী ইউনিয়নসহ ২ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

মাত্র ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে। মানুষজন তখনও ঘরে ঘুমিয়ে ছিলেন। তারা কোনোমতে পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন। কিন্তু কোনো আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি। ঝড়ে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা।

আরও পড়ুন: বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। ঘর নির্মাণের জন্য তাদের ঢেউটিন দেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা