সারাদেশ

ডিবি পরিচয়ে ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্র ও গরুসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নতুন বাস স্ট্যান্ড মুক্তি চত্বরের পাশ থেকে গ্রেফতার করা হয় তাদের। এর আগে গত ৯ আগস্ট পলাশের ঘোড়াশালে ডিবি পুলিশ পরিচয়ে গরুর ফার্মে প্রবেশ করে ৯টি গরু চুরি করে তারা।

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার সোহরাব আলীর পুত্র আক্কাস আলী (৩০), একই জেলার মির্জাপুর থানার মাঞ্জু মিয়া (৩২), বাসাইল থানার আবদুর রহমানের ছেলে খোকন মিয়া (৩৪), খুলনার হরিনটানা থানার মৃত বুইদার ছেলে মামুন মিয়া (৩৫), একই জেলার বাটিয়াঘাটা থানার মৃত মুর্শিদ শেখের ছেলে ইউসুফ শেখ (৩০) ও যশোর জেলার মনিরামপুর থানার বাবর আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।

পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ আসে নরসিংদী জেলা পুলিশের কাছে। তারপর নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল বাশার পিপিএম’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫/১৬ জনের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ওয়ান শুটার গান, গুলির কার্তুজ, গ্রেন্ডার মেশিন, ৮টি গরু, তিন চাকার একটি মাহেন্দ্রা গাড়ি ও গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গত ৯ আগস্ট পলাশের ঘোড়াশাল থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৯টি গরু ছিনিয়ে নেয়ার ঘটনায় তারা জড়িত ছিল এবং গতরাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘোড়াশাল থেকে চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৮টি গরু ইতোমধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আজকের বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা হয়েছে। বিকেলে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা