সারাদেশ

পদ্মায় স্রোত, ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি,শিবচর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়ে পরেছে। আজ শুক্রবার নৌরুটে সকাল থেকে ৪টি কেটাইপ ফেরি চলাচল করছে। ফলে উভয় ঘাটেই পারাপারের অপেক্ষায় থাকা সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। ঘাটে গত কয়েক দিন ধরে আটকে পড়া পণ্যবাহী ট্রাকের চালক-শ্রমিকেরা দুর্ভোগে রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকে স্রোতের তীব্রতার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পার হতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এদিকে স্রোতের কারণে ডাম্পসহ অন্যান্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ৬ শতাধিক ট্রাকসহ অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন আটকে আছে ফেরিঘাটে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ডাম্প ও রোরো ফেরি বন্ধ রয়েছে। শুধু কেটাইপ ফেরি কুঞ্জলত ও কদম নামের দুটি ফেরি চলছে। তবে বিকেলের দিকে আরও দুটি ফেরি নৌরুটে যুক্ত হবে। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পদ্মাসেতু অতিক্রম করার সময় তীব্র স্রোতের মুখোমুখি হচ্ছে। স্রোত ঠেলে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে পার হতে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে দুটি কেটাইপ চলেছে। বিকেলে আরও ২টি ফেরি নতুন যুক্ত হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।'

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি কাকলি পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা