সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরের ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দেশব্যাপী গণসংযোগের ঘোষণা

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা