সারাদেশ

যশোরে মালবাহী-তেলবাহী ট্রেনের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকার ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। শনিবার (১৭ জুলাই) সকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিগন্যালে ভুল হওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার বুলবুল আহমেদ।

দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষ করতে প্রায় তিন ঘণ্টা লেগে যায়। এসময় পর্যন্ত খুলনা ও যশোরের মধ্যে রেল চলাচল বন্ধ ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে নওয়াপাড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে বিকট শব্দ হয়। এ সময় খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের দুটি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ফ্লাই অ্যাসবোঝাই বগিগুলো ধাক্কা লেগে কয়েকশ মিটার দূরে চলে যায়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার বুলবুল আহমেদ জানান, শনিবার সকালে খুলনাগামী একটি খালি তেলবাহী ট্যাংকার স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রেনকে ধাক্কা দেয়। এতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে আনুমানিক তিন ঘণ্টা পর খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা