সারাদেশ

আলম পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঈদুল আযহা ও করোনা মহামারিতে কর্মহীন,অসহায়,দুস্থ ১ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলম পরিবার। পরিবারটি প্রতিবছরের ন্যায় এবারও নিজেদের উদ্যোগে পানখাইয়া পাড়া সড়কের নিজ বাসভবনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এতে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ির জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ মো. জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, মুজিবুল আলম (ছোট ভাই), এড. আক্তার উদ্দিন মামুন, সাবেক শ্রমিকলীগ নেতা নুরনবীসহ আলম পরিবার সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

করোনার এমন দুর্যোগে সবাই মিলে কিছুটা হলেও ভালো থাকার লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা মন্তব্য করে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম পরিবার ও দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। এ সময় তিনি সকলকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে সকল সম্প্রদায়ের ১ হাজার অসহায়,কর্মহীন,দুস্থ প্রতি পরিবারকে চাল,ডাল,আলু,পেঁয়াজ ও লবণ তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা। এ খাদ্য সামগ্রী পেয়ে অসহায় কুলছুম বেগম,বিনা রাণী ও সাজাই মারমা এমন দূসময়েও পাশে দাঁড়ানোর জন্য আলম পরিবারকে ধন্যবাদ জানান।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা