সারাদেশ

শ্বাশুড়ির মানত পূরণে হাতির পিঠে বর

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: মেয়ের জামাই আসবে হাতির পিঠে করে। সঙ্গে থাকবে ঘোড়ারবহর এমন স্বপ্ন দেখছিলেন মা। আর সেই স্বপ্নটিকে সত্যে পরিণত করতে বরকে আসতে হলো হাতির পিঠে করে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে।

খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।

হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।

ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা