সারাদেশ

`পশুর হাটে চাঁদাবাজি করলে ব্যবস্থা'

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা করা হবে না। যে সব ক্রেতারা অনলাইনে কোরবানির পশু কিনবেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরে ডিআইজি এসএম আক্তারুজ্জামান পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা