সারাদেশ

সাভারের মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের তিন মহাসড়কে রাত থেকেই বাড়তে শুরু করেছে যানজট। যত বেলা বাড়ছে ততই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শিথিলের দ্বিতীয়দিনে সাভারের বিভিন্ন মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যানজট ও রোদে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও কোরবানির পশু ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে এসব সড়কে তীব্র যানজটের চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ১৬ কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-বাইপাল সড়কের বাইপাল থেকে ধৌড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে। সড়কে থেমে থেমে চলছে পরিবহন।

সাভার ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) রবিউল ইসলাম বলেন, সাভারের সব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক চেষ্টা করে এখন যানজট কিছুটা কমাতে পেরেছি। ট্রাফিক পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের ভিড়ে যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরুর গাড়ি ঢুকছে ও এক-দুইদিনের ভেতর পোশাক কারখানাগুলোর ছুটি হবে। তাই আগেই মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছে। তবে যানজট নিরসনের সব চেষ্টা করা হচ্ছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা