সারাদেশ

গরুর ট্রাকে ডাকাতি, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকে ডাকাতির হয়েছে। এসময় ডাকাতদের গুলিতে আব্দুর রহমান (৪৫) নামে ওই গাড়ির চালক নিহত হয়।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে থানার বায়েজিদ সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান যশোরের চৌগাছা উপজেলার চন্দাগ্রাম এলাকা মো. বশির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মো. মিলন মোল্লা নামে এক ব্যক্তি গত বুধবার গরুভর্তি একটি ট্রাক কুষ্টিয়া থেকে চট্টগ্রামের বিবিরহাটে বিক্রির উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু গাড়িটি নোয়াখালী পৌঁছালে একটি গরু অসুস্থ হয়ে মারা যায়। পরে সেখান থেকে গরু ভাগ করে দুটি ট্রাকে করে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

দুটি ট্রাকের মধ্যে আবদুর রহমানের ট্রাকটি সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ সংযোগ সড়কে ডাকাতের কবলে পড়ে। একটি পিকআপযোগে ডাকাতের দল বায়েজিদ সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজ এলাকায় ট্রাকটির গতিরোধ করে। এরপর অস্ত্রহাতে ট্রাকচালক ও সহকারীর পাশে দুই ডাকাত সদস্য ওঠেন। ডাকাতের কবলে পড়ার বিষয়টি বুঝতে পেরে ট্রাকচালক গ্লাস বন্ধ করে জোরে টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালককে গুলি করে ডাকাতের দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক বলেন, নিহত ট্রাকচালকের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। তাছাড়া ডাকাতদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা