সারাদেশ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ১৪৭

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩৬ নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে- পাঁচজন করোনায়, ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট মারা গেছেন ২৯৩ জন। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ৭৫ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের মো. খালেক (৭১), বোয়ালমারীর সরোয়ার মোল্লা (৭৫), ও সদরপুরের শেখ ইমাম (৭০) মো. জালালউদ্দিন (৭০), এবং রাজবাড়ী সদরের রাহেলা বেগম (৫০)।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও স্বাস্থ্য কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এখানে শনাক্তের হার ২৬ দশমিক ৮৬ শতাংশ।

ফরিদপুরে নতুর করে যে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ভাঙ্গায় ৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৭, সদরপুরে ২২, চরভদ্রাসনে ২, সালথায় ১ ও ফরিদপুর সদরে ১০৫ জন রয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৪ ও নারী ৩৪ জন রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছে ৪২২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৯৪ জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ২৯৩ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা