সারাদেশ

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে নিয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৮০ জন।

শুক্রবার ( ১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক।

করোনায় মারা যাওয়া তিনজল হলো- বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।

অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

বগুড়ার সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৩টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১১৩ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় তিনজন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৫৭ জনের মধ্যে ৪৫ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৮ নমুনায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সদরের ১২৭,কাহালুর ২, নন্দীগ্রামের ৩, শেরপুরের ৯, ধুনটের ৪, গাবতলীর ৬, সারিয়াকান্দির ৮, সোনাতলার ২, শিবগঞ্জের ৫, দুপচাঁচিয়ার ৫, শাজাহানপুরের ৮, এবং আদমদীঘির একজন রয়েছে।

এ ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১১৭ জন। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন এবং ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২ হাজার ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা