সারাদেশ

সোনারগাঁয়ে ভ্যানের ধাক্কায় ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছেন। একই সময়ে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)। আহত দুজনের মধ্যে একজনের নাম মনির হোসেন।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তালতলা স্ট্যান্ডে পৌঁছে মাছবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন। খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা