সারাদেশ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দেলোয়ার হোসেন (২৭) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ( ১১ মে) সকালে ওই যুবকের লাশ বাড়ি থেকে ৫শ গজ দূরে ভুট্টা ক্ষেতেরর ভেতর একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের হাজি শামসুল হকের ২য় ছেলে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেছেন।

পুলিশ জানায়,সোমবার রাতে বাড়িতে ইফতার মাহফিল শেষে আত্মীয় স্বজনরা যে যার বাড়িতে চলে যায়। অন্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর রাতে পরিবারের লোকজন সেহেরী খেতে উঠে দোলোয়ার হোসেনকে ঘরে দেখতে পায়নি । তারপর তার মোবাইলে বারবার ফোন করেও তার ফোন বাজলেও রিসিভ হচ্ছিল না।সকালে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি থেকে ৫শ গজ দূরে নিজস্ব ভুট্টা ক্ষেতের ভেতর একটি কাঁঠাল গাছে তার লাশ ঝুলতে দেখে।পরে রুহিয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া বলেন , মৃতের বাবা শামসুল হক ,মা সালেহা বেগম,স্ত্রী মৌসুমী বেগম,ভাই সিদ্দিকুর রহমানকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে মৃতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া জানান, ঘটনার রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা