ফাইল ছবি
সারাদেশ

দৌলতদিয়ায় পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে। ডুবে যাওয়া মাইক্রোবাসের ভেতরে থাকা চালক নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

মঙ্গলবার (১১ মে) দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। তবে মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও তার ভেতরে কোনো লোক ছিলো না। সে জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।

তিনি বলেন, সকাল আনুমানিক ১১টার সময় ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে যায়। এসময় মাইক্রোবাসটি নদীতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করি এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাড়িতে থাকা চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা