সারাদেশ

সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা সুশীলগাথী এলাকা থেকে তাসলিমা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফসলের খেতে কাজ করতে গেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। তিনি আজিবর রহমান আজুর স্ত্রী ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, কয়েকদিন আগে আজিবর আমার কাছে গিয়েছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তবে আজু তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করত বলে আমি জানতাম।

স্থানীয়রা জানান, আজিবের ১ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ও সে নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে বের করে দিত।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা