সারাদেশ

শিমুলিয়ায় মানুষের ভিড় নেই

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে মঙ্গলবার (১১ মে) থেকে ১৪টি ফেরি চলাচল করছে। নিয়মিত ফেরি চলাচল করায় যাত্রীদের তেমন ভিড় না থাকলেও ঘাটে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ঘাটে নিয়মিত ফেরি ভিড়ছে। মালবোঝাই ট্রাক, পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। নিয়মিত ফেরি চলায় নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি দক্ষিণবঙ্গের যাত্রীরা।

এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে আজও অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার ওপর ব্যারিকেট দিয়ে রেখেছে তারা। ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রবাহী কোন পরিবহন। তাই ১ কিলোমিটার হেঁটে যাত্রীরা মালমাল হাতে, মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে উঠছে ফেরিতে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, এ মুহূর্তে ঘাটে ১৪টি ফেরি চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে মানুষের কোন জটলা নেই। ঘাটে ব্যক্তিগত কোন পরিবহনও নেই। তবে ৩ শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা