সারাদেশ

তাল মিছরির পরিবর্তে কাপড় আমদানি, ২ ট্রাক জব্দ 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের পানামা-হিলি পোর্ট দিয়ে ভারত থেকে তাল মিছরি আমদানির ঘোষণা দিয়ে নিয়ে আসা হয় কাপড়। গোপনে সেই কাপড় পানামা পোর্ট থেকে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে দুই ট্রাক কাপড় জব্দ করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

রোববার বিকেলে পানামা-হিলি পোর্ট লিংক এর সামনে সড়ক থেকে ট্রাক দুটিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কাছ থেকে ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে পানামা-হিলি পোর্ট কাপড় আনার তথ্য পান। প্রাপ্ত সংবাদের মাধ্যমে বিকেলে হিলি স্থলবন্দরের সামনের সড়ক থেকে দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ঘোষণা অনুযায়ী তাল মিছরির পরিবর্তে ভারতীয় ফেব্রিকস উদ্ধার করি। যেগুলো অবৈধ ও শুল্ক ব্যতিত বিনা অনুমতিতে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি কাস্টমসের কারো এ বিষয়ে কোন গাফিলতি আছে কিনা বা সেবিষয়টি দেখভাল করা হচ্ছে।

হিলি কাস্টমসের ডিসি সাইদুর রহমান জানান, তিনি গতকাল রোববার ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী পণ্যের ১০ ভাগ এক্সামিন করার পরে পণ্য ভারতীয় ট্রাক থেকে খালাস করা হয়। এরপর দেশীয় ট্রাক দিয়ে আমদানিকারকের ঘরে নিয়ে যাওয়া হয়। যেহেতু তিনি উপস্থিত ছিলেন না আসলে এই ঘটনার সঙ্গে কে জড়িত বা কি ঘটেছিল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তাছাড়া হিলি পানামা পোর্ট সিসি ক্যামেরা না থাকায় কি ঘটেছিল বা কারা এর সাথে জড়িত তা বলা সম্ভব হচ্ছে না। যেহেতু টাক্সফোর্স পণ্যগুলো জব্দ করেছে নিয়ম অনুযায়ী থানায় মামলা হবে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, জব্দকৃত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের পণ্য খালাস করা হয়েছে সেই ট্রাকে ১২০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া গেছে। জব্দকৃত অন্য ট্রাকটি ট্রাকটি সোমবার (১০ মে) রাতে খালাস করার পরে মামলা করা হবে।


সান নিউজ/এএসএমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা