সারাদেশ

ঘরের ভিতর গাঁজা চাষ, চাষি আটক 

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে নিষিদ্ধ গাঁজা চাষ করার অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে বাবু গাজী (৪০) নামের এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) ভোর রাতে উপজেলার এড়েন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লোহাগাড়া উপজেলার এড়েন্দা গ্রামে বাবু গাজী তার নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে নিষিদ্ধ ৪ টি গাঁজা গাছের চাষ করেছেন। তাৎক্ষণিক ডিবি পুলিশ ওই গ্রামে গিয়ে অভিযান চালিয়ে পাকা ঘরের মধ্যে গাঁজার গাছসহ তাকে আটক করে।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজা গাছসহ বাবু গাজীকে আটক করেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা