সারাদেশ

 জুড়ীতে ফ্রি সবজি বাজার  

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : করোনার সংক্রমণ রোধে দেশে এখন চলছে লকডাউন। আর লকডাউনে আয়-রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষজন। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর কে সামনে রেখে সামান্য সহায়তা করতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে বাজার বসিয়ে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১০ মে) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে 'আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সদস্য, এলাকার প্রবাসী এবং স্থানীয় বিত্তবানদের অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘ফ্রি সবজি বাজার’ আয়োজন করা হয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে এ সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ফ্রি সবজি বাজারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

সবজি নিতে আসা দরিদ্র বড়ধামাই গ্রামের ইসলাম উদ্দিন (৪৫) বলেন, ফ্রি সবজি বাজার থেকে সবজি, ডিম ও মুরগি পেয়ে আমি খুবই খুশি। এই সময় এসব খাবার ফ্রিতে দেওয়ায় আমাদের অনেক উপকার হলো।

নয়াবাজার আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, আমরা হতদরিদ্রদের মধ্যে ডিম, টমেটো, আলু, ঢেঁঢ়স, কাঁচা মরিচ, বেগুন, কুমড়া ও মুরগি ইত্যাদি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা