সারাদেশ

চুরির অভিযোগে দুই শিশুর চুল কর্তন

নিজস্ব প্রতিনিধি,নড়াইল : ‌নড়াইলে চুইঝাল গাছ চুরির অভিযোগে দুই শিশুর চুল কেটে পুলিশে দিলো দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) বিকালে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মিরাপাড়া বাজারে।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের লিটন শেখের ছেলে তৌতিক বিশ্বাস (১৪) ও নড়াগাতি থানার বি-পাটনা গ্রামের খায়ের শেখের ছেলে হাসিব শেখ (১৬) কে মিরাপাড়া গ্রামের অনুপ বিশ্বাসের চুইগাছ চুরির অভিযোগে মিরাপাড়া বজারের রাজিবের দোকানে আটকে রাখে। শিশুদের অবিভাবকদের কাছে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় এলাকার কতিপয় দূর্বৃত্তরা শিশুদের মারধর করে মাথার চুল কেটে সদর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে তৌফিকের বাবা লিটন শেখ বলেন, সোমবার বিকালে আমার ছেলে ও তার বন্ধু পাইকাড়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে মিরাপাড়া গ্রামের মৃত মোমরেজ সিকদারের ছেলে হাবিল শিকদার (৫০), রাজ্জাক শেখের ছেলে পারভেজ শেখ(৩৮) ও মৃত লালমিয়া শেখের ছেলে রবিউল শেখ(৪৫) সহ কয়েকজন আমার ছেলেদের আটকিয়ে অমানুষিক নির্যাতন ও মারধর করে এবংমাথার চুল কেটে দেয়।

পরে আমাদের কাছে ১ লক্ষ টাকা দাবি করে। আমরা গরিব মানুষ টাকা দিতে পারিনি বলে মিথ্যা চুরির অভিযোগ এনে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আমি এ ঘটনার বিচার চাই।

নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা