সারাদেশ

চট্টগ্রামের দুই পৌরসভায় নৌকার জয়

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর মেয়র পদে শাহজাহান সিকদার, মিরসরাই ও বারইয়াহাট পৌর মেয়র পদে রেজাউল করিম খোকন জয়লাভ করেছেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুস সালাম মাসুম জয়লাভ করেছেন। তিনজনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান জানান, পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মো. শাহজাহান সিকদার নৌকা মার্কায় ১৪ হাজার ৮০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ ধানের শীষে পেয়েছেন ২৮৯ ভোট। শাহজাহান সিকদার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাইয়ারহাট পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূইয়া জানান, নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম খোকন। তিনি ৪ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী দিদারুল আলম মিয়াজী পেয়েছেন ১৩১ ভোট।

এর আগে মিরসরাই পৌরসভার মেয়র পদে গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত হওয়ায় এবার এখানে মেয়র পদে কোন নির্বাচন হয়নি। তিনিও আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

মিরসরাই উপজেলার নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে পৌরসভা নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩১ নং আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সালাম মাসুম নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম।

তিনি বলেন, চসিকের মতোই ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে ভোটকেন্দ্র দখল, মারামারি বা ভোট কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, এটাই বড় বিষয়।

সান নিউজ/আইকে/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা