সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারিভাবে জয়ী নৌকার নায়ার কবির

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়ার কবির। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ পদে জয় পেলেন তিনি।

সদর উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নায়ার কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুল হক ভূইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

এ ছাড়া ৮ হাজার ৯৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ধানের শীষের প্রার্থী জহিরুল হক খোকন। চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম। তিনি হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩৮৫ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মালেক হাতপাখা প্রতীকে ৯৪০ ভোট পেয়ে আছেন পঞ্চম অবস্থানে।

প্রথম শ্রেণির এই পৌরসভায় মোট ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭ হাজার ৭৮৪ জন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা