জাতীয়

৯৯৫ ইউপি-পৌরসভায় চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: দেশে তৃতীয় ধাপে ৯৮৬ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ; বাকি ৯৫৩টিতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ চলছে।

ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান ৪ হাজার ৪০৯ জন, সংরক্ষিত সদস্য ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য ৩৪ হাজার ৬৩২ জন। এতে ভোটকেন্দ্র ১০ হাজার ১৫৯ ও ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটার রয়েছেন ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এ ধাপে ভোটের আগেই জয় পেয়েছেন ৫৬৯ জন প্রার্থী। গত চার ধাপের মধ্যে এ ধাপেই সবচেয়ে বেশিসংখ্যক জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। তাদের মধ্যে ১০০ জন চেয়ারম্যান রয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ এবং সাধারণ সদস্য পদে ৩৩৭ জন রয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে শনিবার পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা মাঠে নেমেছেন। প্রতিটি ইউনিয়ন পরিষদের পুলিশের একটি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়ন পরিষদের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে।

এছাড়া নির্বাচন হচ্ছে এমন উপজেলাগুলোয় র্যাবের দুটি মোবাইল ও একটি স্ট্রাইকিং ফোর্স, বিজিবির দুই প্লাটুন মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং এবং উপকূলীয় জেলাগুলোয় দুই প্লাটুন মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। ভোট কেন্দ্রের পাহারায় থাকবেন পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা