জাতীয়

উদ্ধার করা খালের পাড়ে হবে ওয়াক ওয়ে ও সাইকেল লেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত ২৯ কিলোমিটার খাল উদ্ধার প্রকল্পের কাজ ডিসেম্বরে শুরু করবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'ঢাকা উত্তরের ২৯ কিলোমিটার খালকে উদ্ধার করার প্রকল্প আমরা নিয়েছি। এটা ডিসেম্বরে শুরু করতে পারবো। এই খালের পাড়ে সসাইকেল লেন ও ওয়াক ওয়ে তৈরি করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) ব্রীজ সংলগ্ন বুড়িগঙ্গার পাড়ে অনুষ্ঠিত নদী উৎসব এসব কথা বলেন তিনি। বুড়িগঙ্গা নদী উৎসবের আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়াটারকিপার্স বাংলাদেশ।

বুড়িগঙ্গার দখল ও দূষণ সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বুড়িগঙ্গায় আগে জাল ফেললে মাছ ওঠতো। এখন আসে জঞ্জাল আসে, বালি আসে। আজকে খাল নদী ড্রেন দখল হয়ে যাচ্ছে। নদীতে বালু ভরাট করা হয়। যারা হাউজিংয়ের ব্যবসা করেন, তারা বালু যতটুকু ফেলেন ততটা নিজেদের জায়গা হিসেবে দখল করে নেয়। এটা তো ঠিক না। আপনারা কাউকে তোয়াক্কা করছেন না। আপনাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে না।

হাউজিং ব্যাবসায়ীদের সর্তক করে মেয়র বলেন, 'ইস্টার্ন হাউজিং, মোহাম্মদীয়া হাউজিং খাল গুলো দখল করে ফেলেছেন। আপনারা নিজেদের টাকা দিয়ে খাল গুলো উদ্ধার করে দিবেন। আপনারা আবাসন প্রকল্পের যে ডিজাইন করেন, সেখানে থাকে খেলার মাঠ, পার্ক, বাজার, কবর। কিন্তু যখন জমির দাম বেড়ে যায় সব বিক্রি করে দেন। কোর্টে গিয়ে মামলা করবো আমরা। হাউজিং ব্যবসায়ী যে ডিজাইন দেখিয়ে প্লট বিক্রি করেছে, সেই ডিজাইনে ফিরে যেতে হবে। আপনারা যে খাল বালি ভরাট করে দখল করেছেন, তা আগের অবস্থায় ফিরিয়ে দেন। ঠিক হয়ে যান, আর প্রহসন করবেন না।'

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা