ছবি সংগৃহীত
জাতীয়

বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে নারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন স্মৃতি আক্তার (২৩) নামে এক নারী।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্মৃতি আক্তার টঙ্গীতে মায়ের কাছে থাকেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অচেতনতার ঘোরে স্মৃতি আক্তার বলেন, ‘আমি দেশের বাহিরে জর্ডানে যাবো বলে টাকা জমা দিতে এসেছিলাম। আমার গলায় সোনার চেন ছিলো। এছাড়া আমার কাছে এক লাখ টাকাও ছিলো।’

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক শাহ জালাল জানান, আজ ওই নারী টঙ্গী থেকে বিআরটিসি বাসে ওঠেন। মহাখালীতে নামবে বলে ভাড়া দেন। তার সঙ্গে তিন মাস বয়সী কন্যা সন্তান ছিলো। দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে গুলিস্তান ট্রাফিক বক্সের সামনে নামিয়ে দেন সুপারভাইজার ও ড্রাইভার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, ওই নারীর এখনো পুরোপুরি জ্ঞান ফিরেনি। তার সন্তানকে পল্টন থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা