সারাদেশ

ঘরে ফেরা হলো না মৌনতার

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় দ্রুতগামী মিনি বাসের ধাক্কায় প্রাণ গেল শামস তাহিয়াত মৌনতা (১৬) নামের এক স্কুলছাত্রীর। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া।

তিনি বলেন, স্কুলছাত্রী মৌনতা বিকেলে প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিল। সে ভাটিয়ারী কাসেম জুট মিল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি মিনি বাস তাকে ধাক্কা দেয়। এতে মৌনতা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌনতা বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লাহ ও সোনাইছড়ি রাজা কাসেম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা