সারাদেশ

নাচোল পৌর নির্বাচনে আবারো নৌকার জয়

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় রোববার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু জয়লাভ করেছেন।

পৌরসভাটিতে প্রথমবারের মত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু নৌকা প্রতীকে ৪২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবার নিয়ে ঝালু খান নাচোল পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ মাসুদ। তিনি রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ২৬১০ ভোট।

এই পৌরসভায় মেয়র পদে অপর দুই প্রার্থী ছিলেন, ধানের শীষ প্রতীকের মাসউদা আফরোজ হক শুচি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল কবির বাবু। শুচি পেয়েছেন ১৮৬৬ ভোট, বাবু পেয়েছেন ২৬২৪ ভোট।

এরআগে সকাল ৮ টায় সবকটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৮ জন প্রার্থী ছিলেন।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা