সারাদেশ

উন্নয়নশীল দেশে উত্তরণ, বরিশালে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি জনস্রোতে পরিণত হয়।

রোববার সন্ধ্যায় সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন, গোলাম সরোয়ার রাজিব, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতসহ মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও সঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার এবং ফজলুল হক এভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলের অগ্রভাগে ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

মিছিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়রসহ দলীয় নেতৃবৃন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে। এই স্বীকৃতি দেশের জন্য গৌরব ও সম্মানের। প্রধানমন্ত্রীর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এ গৌরব অর্জনে সক্ষম হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশের এই অর্জন ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তারা।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা