সারাদেশ

ভোলা-চরফ্যাশনে আওয়ামী লীগ জয়ী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা ও চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভোলা পৌরসভায় মেয়র পদে মোহাম্মদ মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন। অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় প্রথম বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ মোরশেদ।

ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান মনির নৌকা প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট।
চরফ্যাশন পৌরসভায় প্রথম বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ মোরশেদ। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ভোট ১৪ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন ৭৮৮ ভোট। এখানে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৬ ভোট।

ভোলার সহকারি রির্টানিং অফিসার মিজানুর রহমান খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। ভোলা পৗরসভায় ৫২ দশমিক ২৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

অন্যদিকে চরফ্যাশন সহকারি রির্টানিং অফিসার রফিকুল ইসলাম বলেন, এ পৌরসভায় ৫৯ দশমিক ৭৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এদিকে ভোলার পৌরসভায় সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২ নং মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, আসাদ হোসেন জুম্মান, ৪ নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭ নং ওয়ার্ডে শাহে আলম, ৮ নং ওয়ার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯ নং ওয়ার্ডে মাইনুল হোসেন শামিম নির্বাচিত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জোসনা ইয়াসমিন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া ও ৭,৮,৯ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছে।

অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় ১ নং ওয়ার্ডে স্বপন চৌধুরী, ২ নং ওয়ার্ডে মো:মফিজ, ৩ নং ওয়ার্ডে আ: মতিন, ৪ নং ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ডে মনির হোসেন (বিনা প্রতিদ্বদ্বিতা), ৭ নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক, ৮ নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২,৩ নং ওয়ার্ড থেকে ফরিদা পারভিন, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে রেজোয়ানা পারভীন (বিনা প্রতিদ্বদ্বিতা) ও ৭,৮,৯ থেকে জাহানারা বেগম বিজয়ী হয়েছেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা