সারাদেশ

নিহত তরিকুলের স্ত্রী হাসিনা কাউন্সিলর নির্বাচিত

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে নিহত ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (ডালিম) সর্বোচ্চ ৫ হাজার ৫শত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে শাহাদত হোসেন বুদ্ধিন (উটপাখি) ১৪ ভোট, মো: তারেক রহমান (পাঞ্জাবী) ২ ভোট, ফসিয়ার রহমান ফসি (ব্লাক বোড) ৪ ভোট, মো: সাইফুল ইসলাম (ব্রিজ) ৩ ভোট, শাহদাত হোসেন (পানির বোতল) ৩ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৫শ ৬৭ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৫শ ৪৮টি ভোট প্রদান করে ভোটাররা। এর মধ্যে বাতিল হয়েছে ১৮টি। ১জন প্রিজাইডিং অফিসার, ৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোট কেন্দ্রেগুলোতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার সদস্য নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ফলফল ঘোষণার পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম। মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন বিধিনুযায়ী তফসিল দিয়ে ২৮ ফেব্রুয়ারি পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা